তাওহীদ হচ্ছে বান্দাকে এ বিষয়ে নিশ্চিত
হওয়া যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। রুবুবিয়্যাত (প্রভুত্ব), উলুহিয়্যাত (উপাস্যত্ব) এবং আসমা ও সিফাত (নির্ধারিত সত্ত্বাবাচক
ও গুনবাচক নাম)-এর ক্ষেত্রে তাঁর কোন শরীক ও সমকক্ষ নেই।
প্রিয় মুসলিম ভাই ও বোন! এ কথা জেনে রাখুন যে, আল্লাহ সুব. সকল বান্দার উপর
পূর্ণাঙ্গরূপে ইসলামে প্রবেশ করা, সেই দ্বীনকে আঁকড়ে ধরা এবং দ্বীনের পরিপন্থী বিষয় থেকে
সতর্ক থাকা ফরজ করেছেন।