পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে
Showing posts with label বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি. Show all posts
Showing posts with label বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি. Show all posts

করোনা ভাইরাস দুর্যোগে মুসলিমদের বিশ্বাসের ভারসাম্য

করোনা ভাইরাস, বিশ্বাস ও বাড়াবাড়ি
ভাগ্যে বিশ্বাস শরীয়ত অনুমোদিত কারণ-মাধ্যম অবলম্বনকে নিষেধ করে না। বরং কারণ-মাধ্যমগুলোও কার্য বা ফলাফলের মতোই নির্ধারিত। কজেই যদি কেউ ভাবে, আল্লাহ তাআলা কেবল ফলাফল নির্ধারিত করে রেখেছেন, ওই ফলাফলের কারণ-মাধ্যমগুলো নির্ধারণ করেননি, তবে ভাগ্যের মর্ম সম্পর্কে সে অজ্ঞতায় নিপতিত। আল্লাহর ওপর সে মিথ্যা আরোপ করছে; কেননা কারণ-মাধ্যমগুলোও ফলাফলের মতোই নির্ধারিত। চিকিৎসা কি ভাগ্য ফিরিয়ে দিতে পারে?