
v ‘‘তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ।’’ [সুরা বাক্বারা, ১৮৭]
অর্থাৎ, স্বামী
স্ত্রী একে অপরের পরিপূরক। এক অবিচ্ছিন্ন অংশ।
v ‘‘যদি তোমরা নিজেদের সংশোধন করো ও সংযমী
হও,
তবে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল ও পরম দয়ালু।’’ [সুরা নিসা, ১২৯]
অর্থাৎ, দাম্পত্য জীবনে খুঁটিনাটি নানা
মনোমালিন্য, অঘটন, কলহ আসতেই পারে, সেক্ষেত্রে
দুজনার সংশোধনী মানসিকতা ও সংযমী আচরণ অবলম্বন করা উচিত।


