পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে
Showing posts with label নবীজীর দাম্পত্য জীবন. Show all posts
Showing posts with label নবীজীর দাম্পত্য জীবন. Show all posts

নবী সা. এর দাম্পত্য জীবন ও ভালোবাসার গল্পগুলো

ভালোবাসার গল্প
ভালোবাসা। এর আবার কত্ত রকমফের। ছোট একটি শব্দ, অথচ কতই না আপেক্ষিক। আমাদের চারপাশে রতরকম ভালোবাসা দেখি আমরা। বাবা মার প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, পরিচিত স্বজন, বন্ধু-বান্ধবদের প্রতি ভালোবাসা অথবা অদেখা অচেনা কারো প্রতিও ভালো কিছু থেকে জন্মাতে পারে ভালোবাসা। মোটকথা, ভালো কিছু থেকেই জন্মায় ভালোবাসা। এটি মানুষের স্বভাবজাত প্রক্রিয়া।