পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে
Showing posts with label কুরআন ও হাদীস. Show all posts
Showing posts with label কুরআন ও হাদীস. Show all posts

দাম্পত্য জীবন ও বিয়ে (কুরআন ও বিশুদ্ধ হাদীস সঙ্কলন)

ইসলামিক রেডিও
v  ‘‘তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ।’’ [সুরা বাক্বারা, ১৮৭]
অর্থাৎ, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। এক অবিচ্ছিন্ন অংশ।
v ‘‘যদি তোমরা নিজেদের সংশোধন করো ও সংযমী হও, তবে নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল ও পরম দয়ালু।’’ [সুরা নিসা, ১২৯]
অর্থাৎ, দাম্পত্য জীবনে খুঁটিনাটি নানা মনোমালিন্য, অঘটন, কলহ আসতেই পারে,    সেক্ষেত্রে দুজনার সংশোধনী মানসিকতা ও সংযমী আচরণ অবলম্বন করা উচিত।