স্বামী-স্ত্রী একে অন্যের অর্ধাঙ্গ।
মানুষ যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনের সাধ পেতে পারে না, তেমনই একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ
মানুষ হতে পারে না। একে অপরকে যতোটা বুঝতে পারবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে।
একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে ভালো একজন স্ত্রী পাওয়া, তেমনিভাবে একজন মেয়েরও জীবনে সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো ভালো
একজন স্বামী ভাগ্যে জোটা। কিন্তু ক’জনের ভাগ্যেই বা জোটে এমন জীবনসঙ্গী?
