পাঠক! বাংলা ভাষায় সুবৃহৎ বিশুদ্ধ ইসলামী সাইটে আপনাকে স্বাগতম। সহীহ কুরআন, সুন্নাহনির্ভর রেফারেন্স ও গবেষণাধর্মী প্রায় ২০০এর অধিক বিষয়ের অনন্য সমাহার। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে ও অনুদান দিয়ে সাহায্য করতে পড়ুন এখানে
Showing posts with label মুরতাদ মনসুর হাল্লাজ. Show all posts
Showing posts with label মুরতাদ মনসুর হাল্লাজ. Show all posts

মনসুর হাল্লাজের ভ্রান্ত আক্বিদা বিশ্বাস | পর্যালোচনা

ইসলামিক রেডিও
পীরপন্থীদের মাথার মুকুট, সূফীকুল শিরোমণি মানসুর হাল্লাজ সম্পর্কে সমাজে অসংখ্য কল্পকাহিনী প্রচলিত । যেগুলো সর্বসাধারণের ঈমান-আকীদায় শিরকি ও কুফুরী প্রভাব ফেলার মত। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ গ্রন্থ, ইমাম ইবনে কাসীর (রঃ) প্রণীত “আল বিদায়া ওয়ান নিহায়া”, খতীব আল-বাগদাদী (রঃ) এর “তারিখে বাগদাদ”, ইবনুল জাওজী র. এর “আল মুন্তাজেম” ও ইমাম আয যাহাবী (রঃ) এর “সিয়ারু আ’লামিন নুবালা” ইত্যাদি নির্ভর যোগ্য গ্রন্থে মানসুর হাল্লাজের আকীদা-বিশ্বাস ও কর্মজীবনের উপর আলোচনা এসেছে। সেখান থেকে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করা হল ইনশাআল্লাহ।

মুরতাদ মনসুর হাল্লাজ পরিচিতি - ইবন হাজার 'আসক্বালানী রহ.

প্রখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ হাফিয ইবন হাজার আল-'আসক্বালানী (রহিমাহুল্লাহ) তার অনবদ্য রিজাল গ্রন্থ "লিসানুল মীযান" এ (২/৩১৪-৩১৫) বলেন:
[১২৮৬] আল-হুসাইন বিন মানসুর আল হাল্লাজ। যিন্দীক হবার কারণে তাকে হত্যা করা হয়। সমস্ত প্রশংসা আল্লাহর। তার কিছু ইলম ছিল। তার সূচনা বেশ সুন্দর ছিল, সে ইবাদতগুজার ও তাসাউফে নিবৃত্ত হয়েছিল।